কাঠমুন্ডু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাঠমুন্ডু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ঘুরে আসুন নেপাল | ভ্রমণ

সংগৃহীত |


আমাদের দেশের মানুষজনের মাঝে ভারত ভ্রমণের এক ধরণের হিড়িক দেখা যায় আজকাল। আমিও তাদের দলে ছিলাম। ঘুরেছিও অনেক জায়গায়। বাই রোড যাওয়ার সুযোগ আছে দেখে হয়তো অনেকেই নিকটবর্তী দেশে সুযোগ বুঝে ঘুরে আসেন। তবে এইবার আমার মনে হয় আপনাদের নেপাল যাওয়ার সময় হয়েছে। আসুন নেপাল কেন কিভাবে ও কখন যাবেন সেই বিষয়ে কিছুটা ধারণা নেওয়া যাক।
বাই রোড নেপাল ভ্রমণঃ
হ্যাঁ, বাই রোড নেপাল যাওয়া খুব সম্ভব। সেজন্য যা করতে হবে তা হচ্ছে প্রথমে ঢাকাস্থ নেপাল এমব্যাসি থেকে নেপালের ভিসা নেয়া লাগবে। তারপর ভারতের ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা। ভিসা কিভাবে নেবেন বা কি কি দরকারি কাগজ জমা দেয়া লাগে তা আপনি সামান্য একটা ফোন কলের মাধ্যমেই জানতে পারবেন। গুগল করে নেপাল এমব্যাসির ফোন নম্বর, ঠিকানা সব পাবেন।