একবিংশ শতাব্দির শুরুর দিক থেকে রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। তবু হার্ট এ্যাটাক, স্ট্রোক, হূদনিষ্ক্রিয়া ও কিডনি রোগের একটি মূল কারণ হিসেবে এটি চিহ্নিত হয়ে আছে। স্বাভাবিক রক্তচাপ থাকা উচিত ১২০/৮০ এর নিচে এবং অনেক লোক এর নিচে রক্তচাপকে নামাতে সক্ষম হননি। রক্তচাপের অসংখ্য ওষুধ ইতিমধ্যে উদ্ভাবিত হয়েছে। তবুও অনেক লোক রয়েছেন ঝুঁকির মধ্যে। যারা রক্তচাপ বিশেষজ্ঞ তারা বলেন, উচ্চ রক্তচাপ অনেকটাই প্রতিরোধ যোগ্য।
ডাক্তার কর্নার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডাক্তার কর্নার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
ব্রেইনের ক্ষতি মানুষিক চাপ থেকে হতে পারে
ড. নজরুল ইসলাম |
প্রবল মানসিক চাপ থেকে শুধু শরীরের ক্ষতি হয় তাই নয়, ব্রেইন বা মস্তিষ্কেরও ক্ষতি হয় ব্যাপক। মানসিক চাপ থেকে স্মৃতিশক্তিও হ্রাস পায়। এছাড়া ব্রেইনের লার্নিং প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক সহজ বিষয়ও জটিল মনে হয়। স্বাভাবিকের চেয়ে স্ট্রোক বা মস্তিষ্কের রক্ত ক্ষরণের ঝুঁকি বাড়ে। হতাশা অন্যদের থেকে অধিক পেয়ে বসে। মস্তিষ্ক সংকুচিত হতে থাকে। ঘুমের সমস্যা তৈরি হয়।