কক্সবাজার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কক্সবাজার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

সুমুদ্রবিলাস : কক্সবাজার | ভ্রমণ

ফিরোজ শাহরিয়ার |

ভ্রমণ জিনিসটা একটা দারুণ প্রশান্তি দেয়, মনের চোখ খুলে দেয়, আপনার অনুভূতিগুলিকে চৌকস করে। সেটা যদি হয় সমুদ্রদর্শন তাহলে কথাই নেই। বিশেষ করে যারা কম খরচে ঝামেলাহীনভাবে বন্ধু-বান্ধব কিংবা পরিবার নিয়ে নিজ উদ্যোগে ঢাকা থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে আসতে চান, আমার এই লেখাটা মূলত তাদের জন্যে। অনেকেই দিশেহারা হয়ে যান, আমিও হয়েছি এই পিক সিজনে-কীভাবে যাবো, কোথায় উঠবো, কত খরচ হবে, কী খাবো ইত্যাদি ভেবে। লম্বা একটা শ্বাস নিন, বিস্তৃত একটা হাসি দিন, মনে সাহস নিয়ে পকেটে কিছু টাকা নিয়ে বেড়িয়ে পড়ুন। ঠিক যদি করেই ফেলেন যে যাবেন সমুদ্রবিলাসে, তবে হয়ে যাক! মনের ইচ্ছাটাই আসল।

সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

সাগর আর অরন্যের শহর

ফিরোজ শাহরিয়ার |


সৈকতে কাঁকড়া আর পরিযায়ী পাখির ঝাঁক। শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতই নয়, কক্সবাজারে দেখার আছে অনেক কিছু। আশপাশের সবুজ পাহাড়, অরণ্য, ঝরনা, নদী, পার্ক, মন্দির আর প্যাগোডা দেখতে চলে আসুন এখনই।
কক্সবাজার সমুদ্রসৈকত
ঢাকা থেকে বিমানে অথবা চেয়ারকোচে সরাসরি কক্সবাজার। শহরে থাকার জন্য তিন শতাধিক হোটেল, মোটেল ও কটেজ রয়েছে। ভাড়া ২০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। হোটেল থেকে হেঁটে সৈকতভ্রমণ, সমুদ্রে নেমে গোসল, স্পিডবোটে চড়ে সমুদ্রভ্রমণ, স্পিডবোটে ১০ মিনিটে মহেশখালী দ্বীপ ও সোনাদিয়ায় ভ্রমণ করা যায়। ভাড়া জনপ্রতি আসা-যাওয়া ১৬০-২০০ টাকা। রিজার্ভ ১৫০০-২০০০ টাকা। এ ছাড়া শহরের টেকপাড়ায় রাখাইনদের বার্মিজ মার্কেট, পাশের পাহাড়ে স্থাপিত মন্দির-প্যাগোডা, আট কিলোমিটার দূরে দরিয়ানগর পর্যটনকেন্দ্র, শাহেনশাহ গুহা, হিমছড়ির ঝরনাসহ বিভিন্ন স্থান দেখা যায়।