ছোটদের গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছোটদের গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

শুভ্র ও কেউ একজন | ছোটদের গল্প

তুষার কান্তি সরকার |

অলংকরণ: মাসুক হেলাল
সেদিন সন্ধ্যায় বৃষ্টির পর ভেজা রাস্তায় হাঁটতে বেরিয়েছিল শুভ্র। চুপ করে বাসা থেকে বের হয়েছিল যেন মা টের না পান। শুভ্রর বয়স ১০ বছর। ছোট্ট একজন মানুষ। তার একা বেড়ানোটা ঠিক নয়। তা ছাড়া ভয় লাগার কথা। কোনো কারণে হয়তো শুভ্রর ভয় লাগে না।
এ সময় রাস্তাটা ফাঁকা থাকে, ল্যাম্প পোস্টের আলোয় ভেজা রাস্তার কালো পিচ চিকচিক করে। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো, সে একা নয়। কেউ যেন তার সঙ্গে হাঁটছে। সামনে-পেছনে তাকাল। ডানে-বাঁয়ে তাকাল। কেউ নেই। থাকার কথাও নয়। ওপরের দিকে তাকিয়ে শুভ্র অবাক হলো। আকাশ এত সুন্দর গাঢ় নীল হতে পারে, তার ধারণাও ছিল না। আর সে তো ছোট মানুষ, ধারণা করতে যাবে কেন।