বনলতা সেনের নাটোর। নারদ নদীর তীরে অবস্থিত রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এটি। ইতিহাস-সমৃদ্ধ নাটোরের বিভিন্ন স্থানে রয়েছে ভ্রমণের উপযোগী অনেক জায়গা। দুয়েক দিনের সময় নিয়ে বেরিয়ে পড়তে পারেন এসব জায়গার উদ্দেশে।
রাণী ভবানী রাজবাড়ি
নাটোর জেলা শহরের বঙ্গজ্জল এলাকায় রয়েছে রাণী ভবানী রাজপ্রাসাদ। তোরণ পেরিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়বে রাজবাড়ির কামান। রাজবাড়িটির ভেতরে রয়েছে ৬টি দিঘি।