নীলগিরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীলগিরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

দূর পাহাড়ে | বান্দরবান ভ্রমণ

ফিরোজ শাহরিয়ার |

bandarban
সবুজ পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি ‘সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দনজলে।’ পাহাড় আর মেঘের মিতালি নিয়ে এসব কথার যথার্থতা টের পাওয়া যায় বর্ষায় পাহাড়ে বেড়াতে গেলে। সেটা যদি হয় এই ঈদে বান্দরবানের গহিন অরণ্য, তাহলে তো কথাই থাকে না।
বান্দরবান থেকে থানচি কিংবা রুমায় যেতে যেতে মন ছুঁয়ে যাওয়ার মতো কত দৃশ্য চোখে পড়বে! কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো বা মেঘের মিছিল ঠেলে ছুটে চলা। হাত বাড়ালে মেঘের ছোঁয়া। আবার সবুজ বনাঞ্চলে ঘেরা উঁচু পাহাড়ি পথে চলতে চলতে নিচের দিকে তাকালে তখন নিজেকে মনে হবে মেঘের ভেলায় চড়ছেন।