সুন্দরবন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুন্দরবন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

বনের নাম সুন্দর নদীর নাম পশুর

আসিফ রেজা |
pashur1
এ দেশের মানুষ বনের নাম রেখেছে ‘সুন্দর’। সেই বনে এক নদী আছে ‘পশুর’। মানুষ যেখানে পশুদের জন্যও একটা নদীকে ছেড়ে দিতে পারে সেই তো ‘সুন্দরবন’। প্রকৃতির সঙ্গে মানুষের এই মেলবন্ধন অটুট থাকলে পুরো দেশটাই তো কত সুন্দর হতে পারতো! চারদিকে যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। এ যেন সবুজের স্বর্গ। সবুজের বুক চিরে বয়ে গেছে ছোট বড় কত নদী-খালের বহমান স্রোতোধারা। দুচোখ জুড়ানো এই সুন্দরে চোখ আটকে থাকে। মাথার ওপর পাখপাখালির সুমধুর কলতানে সবুজের ঘোর কাটে কী! হঠাৎ ছটফটিয়ে ছুটে চলা হরিণ শাবককে দেখতে দেখতেই চোখ চলে যায় এক পাল হরিণের দিকে। এ যেন এক মায়াময় বিভ্রমের জগৎ। নিস্তরঙ্গ শান্ত জলরাশিতে বিলি কেটে মৃদু শব্দে রাজহংসের মতো বয়ে চলে আমাদের জাহাজ। আমরা চলে আসি বনের রাজা রয়েল বেঙ্গল টাইগারের রাজত্বে। দিন-রাত বঙ্গোপসাগরের জোয়ার-ভাটায় নোনা জলে স্নাত সুন্দরবনে।