সংগৃহীত |
সেন্টমার্টিন্স এর গভীর নীল পানি, কিংবা জাফলং এর স্বচ্ছ পানির গল্প তো অনেকই শুনেছি, কিন্তু সবুজ নীলের মিশেলে অদ্ভূত-রঙা হ্রদটার গল্প কি শুনেছেন? না শুনলে আমার লম্বা প্যাচাল শোনার আগে একনজর দেখে নিন।
নেত্রকোণা জেলার দুর্গাপুর বিরিশিরিতে এর অবস্থান। যারা সমাজ পরীক্ষা দিতে দিতে বাংলাদেশের মানচিত্র মুখস্থ-ঠোঁটস্থ করে ফেলেছেন, তারা নিশ্চয়ই জানেন নেত্রকোণা বাংলাদেশের কোন কোণাতে অবস্থিত! যাদের এখনো মানচিত্র মুখস্থ হয়নি, তারা ঝটপট দেখে ফেলুন একবার। কনকনে শীত উপেক্ষা করে ক'দিন আগেই ঘুরে এলাম সেই কোণার জেলা নেত্রকোণার এক কোণায় অবস্থিত দুর্গাপুরের বিরিশিরি।