ভুটান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভুটান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

থিম্পুর পথে পথে

জাহিদ রেজা |

thimpu1
অবতরণের পর ধড়ে প্রাণ ফিরে এল। যাক, এ যাত্রা আমরা ল্যান্ড করেছি! প্লেনের যাত্রীরাও করতালি দিয়ে ক্যাপ্টেনকে সফল অবতরণের জন্য ধন্যবাদ জানালেন। এরপর খুব দ্রুত সিঁড়ি এসে লাগল প্লেনে। যাত্রীদের পা ছুঁলো এয়ারপোর্টের মাটি। এবার হেঁটে হেঁটে কাস্টমস, ইমিগ্রেশন।
খুব ছোট এয়ারপোর্ট। সাদামাটা সাজানো। কিন্তু পারিপাট্যের অভাব নেই। পাসপোর্ট এগিয়ে দিতেই ভিসা হয়ে গেল। কোন হোটেলে উঠছি, জেনে নিল মিষ্টি মেয়েটি।
আমাদের চারজনের দলের শুধু আমিই আগে একবার ভুটানে এসেছিলাম। তাই এবার সাহস করে কারও সাহায্য ছাড়া নিজেরাই চলে এসেছি। ই-মেইলে হোটেল, গাড়ি বুক করা হয়েছে। অন্তর্জালেই ঠিক হয়েছে আমাদের সফরের মানচিত্র।