কুঠিবাড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কুঠিবাড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

কুষ্টিয়া | লালনের শহর

ফিরোজ শাহরিয়ার |

আমাদের উদ্দেশ্য কুষ্টিয়া ভ্রমণ। বিশেষ করে বাউল সম্রাট ফকির লালন শাহ এর মাজার। তিনি এই কুষ্টিয়া জেলাতেই জীবন কাটিয়েছেন। তার মাজার বর্তমানে বাউলদের আখড়া হিসেবে পরিচালিত হচ্ছে। লালন ভক্তের কাছে তাই অঞ্চলটি পূন্যভূমি রুপে পরিগণিত।

প্রতিবছর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। বাংলাদেশের মানুষের কাছে সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া জেলা শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। কুষ্টিয়া জেলায় জন্ম গ্রহন করেছেন বাউল সম্রাট লালন, সুরকার ও কবি আজিজুর রহমান, কবি দাদ আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান।

ঢাকা থেকে ট্রেনে পোড়াদহ। সেখান থেকে কুষ্টিয়া শহর। এরপর রিক্সাযোগে যাওয়া যায় লালনের মাজারে। সময় লাগে প্রায় ১৫ মিনিট।