রাঙামাটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাঙামাটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

রাঙামাটি | প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমাহার | ভ্রমন

ফিরোজ শাহরিয়ার | সংগৃহীত তথ্য থেকে


ছুটিতে যদি রাঙ্গামাটি যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই কিছু জায়গা দেখতে ভুল করবেন না আশা করি। একটু লক্ষ্য করে দেখবেন কোন ঐতিহাসিক স্থানে ঘুরতে গিয়ে আপনার কোন কিছুই ভাল লাগছে না, এর কারণ কি জানেন? আপনি সে জায়গাটির ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে অবিহিত না। ঠিক দেখবেন জায়গাটি ঘুরে আসার পর যখন কোথাও সে জায়গা সম্পর্কে কোন ডকুমেন্টারি অথবা কারও কাছে গল্প শুনছেন তখন ঐ ঘুরে আসা ঐতিহাসিক জায়গাটিকে মিস করছেন।
তাই যদি আপনার পরবর্তী গন্তব্য রাঙ্গামাটি হয়ে থাকে তাহলে জেনে নিন এখানকার বিখ্যাত স্থানগুলো সম্পর্কে।

সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

সাজেক| রাঙামাটির মেঘের রাজ্য

সাজেকের মূল রুইলুইপাড়া থেকে ১৫-২০ মিনিটের হাঁটাপথে কংলাক চূড়া, সাজেকের সবচেয়ে উঁচু গ্রাম কংলাকপাড়া। পাড়া থেকে পাখির চোখের মতো দেখা যাবে পুরোটা মেঘের রাজ্য। বিশাল পাথরখণ্ডের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই পাড়ায় আদিবাসী লুসাইদের বসবাস। বৃষ্টির পর সাজেকের অন্যরূপ দেখা যায় এই পাড়া থেকে- সাদা মেঘে ডেকে যাওয়া-রুইলুইপাড়া, পাইলিংপাড়া আর সাজেক ভ্যালির পাহাড় চূড়া। বর্ষায় মেঘের দল আপনাকেও ভিজিয়ে দেবে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের আকাশে মেঘের পেখম থেকে অঝোর ধারায় নামে বৃষ্টির স্রোতধারা। বৃষ্টির পর মিষ্টি রোদের আলোয় নৈসর্গিক সাজেকে ডানা  মেলে - রংধনুর সাত রং!